ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে বর্বরতা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। নির্বিচারে নিরস্ত্র মানুষদের ওপর হামলা চালানো হচ্ছে গাজায়। দিন দিন বেড়েই চলছে লাশের সংখ্যা। আর আহতদের চিৎকারে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস।
গাজার এমন করুণ পরিস্থিতিতে কাঁদছে বিশ্ব মানবতা। একইসঙ্গে ইসরাইলের এমন বর্বরতার জন্য ধিক্কার জানাচ্ছেন সবাই। হৃদয় ছুঁয়ে যাচ্ছে প্রতিটি মানুষের। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইসরাইলের চালানো এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। এ থেকে বাদ নেই দেশের শোবিজ তারকারাও।
ঢাকাই শোবিজ তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছেন। তাদেরই একজন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। তিনিও নিন্দা জানিয়ে এবার মন্তব্য করেছেন । বলেছেন, যারা মাছুম বাচ্চাদের মেরে ফেলছে, হে প্রভু তুমি এদেরকে ধ্বংস করে দাও।
সম্প্রতি পূজা চেরি তার ফেসবুক ভেরিফায়েড পেজে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি পোস্ট করে ফিলিস্তিনিদের বর্তমান করুণ পরিস্থিতি তুলে ধরে ক্যাপশনে বিবেকের কাছে প্রশ্ন রেখে লিখেছেন- ‘এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু। যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই। এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।’
এদিকে গাজাবাসী নিয়ে এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা জয়া আহসানসহ আরও অনেকেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে স্ট্যাটাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho