ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব।
‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন একঝাঁক সংগীতশিল্পী। নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল।
এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন— আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে?
গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।
আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত।
এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ। সূত্র-কালের কণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho