প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৭:২৫ পি.এম
পহেলা বৈশাখ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা বাবলু মিয়া

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজস্থলী উপজেলা সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার নিজস্ব অর্থয়ানে, বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া হিন্দু পাড়ায় বস্ত্র বিতরণ করেন।
১৪এপ্রিল সোমবার বিকাল ৪ ঘটিকায় কুতুরিয়া পাড়া শিব মন্দিরে এ বস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়।
এ সময় রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য ও সহ- সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি এবং রাজস্থলী উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে,উপজেলা বিএনপির সদস্য রানা,উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সাধারণ সম্পাদক মোঃ আবু ইসা রিপন,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক, রুবেল,শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস,শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দাশ,বাঙ্গালহালিয়া ৬ নং ওয়ার্ডের বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক লিটন দাস সহ বিভিন্ন সমাজের সনাতনী স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ কালে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া বলেন,বাঙ্গালীদের ঐতিহ্যবাহি উৎসব পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এদিনে জীর্ণ-পুরোনোকে ছুড়ে ফেলে নতুনের আহ্বান জানায় বাঙালিরা।
তাই আপনারা যাতে নতুন কাপড় পরে দেশ ও দেশের মঙ্গল কামনায় নতুন বছরকে বরণ করে নিতে পাড়েন,সেজন্য আপনাদের মাঝে ছুটে আসা,সবার ইচ্ছে থাকে অন্তত একটি নতুন পোশাক পরে উৎসবের দিন সকালে আরাধনা করবে। তাই আমি সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
বক্তারা আরও বলেন,আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনারা থাকবেন আশা করছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho