মতলব (চাঁদপুর) প্রতিনিধি।।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসাবে ১৯ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১:৪৫ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পারভেজ (২৬) এবং সুমন (৩৬) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৯৯ পিস ইয়াবা, ১টি সিসিটিভি ক্যামেরা, ১টি গাঁজা মাপার মেশিন, ১টি চার্জার এবং ১টি ফয়েল পেপারের প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং আটককৃত ব্যক্তিদের দক্ষিণ মতলব থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho