প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৫৮ এ.এম
মৌলভীবাজার সদরে ইয়াবাসহ আটক ১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর থানার আওতাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল ) মৌলভীবাজার সদর উপজেলার বাদে ফতেপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ২শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় ।
মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ি দায়িত্বরত ওসি শিপু কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃত শাহিন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে সোমবার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho