প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:৫৪ এ.এম
পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বড়লেখা ছাত্রদলের মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুস সবুর, প্রভাষক শফিউল আলম, খোরশেদ আলম, সাব্বির আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার, কলেজ ছাত্রদল নেতা সালাহ উদ্দিন শুভ, হাসান মোহাম্মদ শাহিন, সানোয়ার হোসেন তানভির, তারেক আহমদ, রাশেদ আহমদ, মারওয়ান বিন রহমান, ফয়সল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho