প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:১৪ পি.এম
যশোরে এসএসসি ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ১৯৯০ জন

যশোর অফিস।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর আওতাধীন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার আওতায় মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা (১১১), হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা (১১২), বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা (১১৩) এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা (১১৪) বিষয়ে পরীক্ষা।
বোর্ড সূত্রে জানা যায়, এদিন অনুষ্ঠিত পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২৯ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৯০ জন।
তবে পরীক্ষায় কোথাও কোনো বহিষ্কার কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho