প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৫:১৮ পি.এম
গোয়ালন্দে হেরোইনসহ ২ যুবক আটক

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০( ত্রিশ)পুরিয়া এবং ২১(একুশ) পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকরা হলেন,রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পূর্বতেনা পঁচা আশ্রয়ন প্রকল্প গ্রামের মো. হবি মোল্লা ও মাতা: মাজেদা খাতুনের ছেলে মোহাম্মদ মজনু মোল্লা (৪৫),অপর আরেক কারবারি হলো: রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পৌর ৯ নং ওয়ার্ড সাকের ফকির পাড়া গ্রামের মৃত সাহেব আলী ফকিরের ছেলে মোহাম্মদ জয়নাল ফকির (৪৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ২২ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা রাত ৭:৩০ টার দিকে
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন নৌ পুলিশ ক্যাম্পের পেছনের গলি পাকা রাস্তার উপর হইতে মো. মজনু মোল্লা (৪৫) কে ৩০( ত্রিশ )পুরিয়া এবং ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ৩:২৫ টার দিকে
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. রুস্তম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সাকিনস্হ দৌলতদিয়া বাজার চেয়ারম্যানের গলি আরিফুল ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২১( একুশ) পুরিয়া উপরোক্ত আলামত সহ তাঁদেরকে আটক করে থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho