প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৫:৫৩ পি.এম
শিগগিরই সুখবর দেবেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর প্রথম জন্মদিন উদ্যাপন করলেন তিনি। অন্যরকম অনুভূতি, অন্যরকম আয়োজনের বিশেষ সে মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। জন্মদিন উদ্যাপন শেষ করেই ভক্তদের সুখবর দেবেন বলে জানান অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফেসবুকে মেহজাবীন তার জন্মদিনের মুহূর্তের ৬টি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, বিশেষ জন্মদিন।
গত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। এ দিনটি স্বামী, পরিচালক আদনান আল রাজীবের বাড়িতেই উদ্যাপন করেছেন অভিনেত্রী। তবে বাবা, মা, ভাই, বোনদের সঙ্গেও দিনটি উদ্যাপন করেন তিনি।
এবারের জন্মদিনের বিশেষ অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহজাবীন সংবাদমাধ্যমে বলেন,দুই পরিবারের সঙ্গে এবারের জন্মদিন উদ্যাপন করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।
জন্মদিন উদ্যাপন শেষ করার পর এ অভিনেত্রীর কাছে কাজের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই বড় কাজের ঘোষণা দিতে পারি। সময় হলেই জানাব।
লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবীন। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে কাজ করেছেন নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেই নির্মাতা রাজীবকে ভালোবেসে বিয়ে করে সুখের সংসার শুরু করছেন এ সেলিব্রেটি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho