
নেত্রকোণার মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজবাড়ির সামনেই এ ঘটনা ঘটে।
আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদারাসায় যাচ্ছিল আরাফাত। মাদরাসার পাশে পৌঁছালেই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান বলেন, আরাফাত নামের এক মাদরাসা শিক্ষার্থী বজ্রপাতে মারা গেছে বলে খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho