প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১:১১ পি.এম
তৃতীয় সন্তানের মা হলেন অবিবাহিত শ্রীলীলা

বলিউডেও বেশ দাপটের সঙ্গে কাজ করে চলছেন ‘পুষ্পা ২’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। সম্পর্কের গুঞ্জন রয়েছে বলিউড অভিনেতা কার্তিকের সঙ্গে। এরই মধ্যে তৃতীয় সন্তানের খবর সামনে এলো শোবিজ পাড়ায়।
২৩ বছর বয়সী এই অভিনেত্রী এমনটা জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কন্যাশিশুর সঙ্গে ছবি শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন আবারও একজন সন্তান তিনি দত্তক নিয়েছেন।
শ্রীলীলা লেখেন, ‘ঘরে আরো একজন নতুন অতিথি, আমার হৃদয়ে তোমাকে স্বাগত। অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান শ্রীলীলা। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার।
মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এবার ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। তবে এই কন্যা স্বাভাবিক না বিশেষ ক্ষমতাসম্পন্ন তা জানা যায়নি।
শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্য রকম। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার জন্ম হয়। অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন তখন তার নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho