প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:৫৩ পি.এম
গাজীপুরে রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনের ওপর গণহামলা ও পুলিশ হেফাজতে চিকিৎসাবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ (বুধবার) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের শাখা সেক্রেটারি আশিকুর রহমান আকাশ বলেন , “মাওলানা রইস উদ্দিন শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন সমাজের নৈতিক বাতিঘর। আজ মতাদর্শিক বিরোধের নামে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হেফাজতে কেউ মৃত্যুবরণ করলে এর পূর্ণ দায় রাষ্ট্রকে নিতে হবে। আমরা বলছি—এই হত্যাকাণ্ডের বিচার না হলে, এটি সমাজে আরও জুলুমকে উৎসাহিত করবে। আমরা চাই অবিলম্বে সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
আরেক শিক্ষার্থী মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন,আমরা আজ যে ঘটনার প্রতিবাদে দাঁড়িয়েছি, তা শুধু একজন আলেমের ওপর বর্বর হামলা নয়, বরং এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। একজন ইমামকে গাছের সঙ্গে বেঁধে মব দিয়ে নির্যাতন করে, পুলিশ হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া—এটা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এছাড়াও এম.এস. আহমাদ রেজার উপস্থাপনায় এই ঘটনার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক কিশোর সাম্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিয়াম আন নুফাইস, মাওলানা মহিব্বুল্লাহ সিদ্দিকী, মুহাম্মদ আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলে রাব্বি,মোহাম্মদ মঈন উদ্দিন চিশতী প্রমুখ।
প্রসঙ্গত , গত ২৭ এপ্রিলগাজীপুরের হায়দারাবাদ এলাকায় তাকে একটি সংঘবদ্ধ গোষ্ঠী ‘বলৎকারের’ অভিযোগে অভিযুক্ত করে। এরপর স্থানীয় জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। দীর্ঘ সময় ধরে অমানবিক নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হলেও তাকে চিকিৎসা না দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়। একই দিন বিকেলে তাকে কারাগারে পাঠানো হলে সেখানে অবস্থানকালেই ২৮ এপ্রিল রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরিবার, সহকর্মী ও সাধারণ জনগণের অভিযোগ—এই মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় অবহেলার ফল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho