হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছের 'এ ইউনিট' তথা বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা। দুপুর ১১ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১২ টা পর্যন্ত। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘন্টা আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। এদিকে বাইরে তীব্র উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন অভিভাবকরা। সন্তানের সুন্দর পরীক্ষার জন্য দোয়া করছেন তারা।
শুক্রবার (৯মে ) বেলা ১১ টা থেকে একযোগে ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে ১২ টায়। এবছর ইবি কেন্দ্রে ৮৮৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর পর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ,উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাংগীর আলম ও প্রশাসনিক কর্মকর্তারা। এসময় তারা শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
কেন্দ্রের সামনে দেখা যায় পরীক্ষার্থীরা হলে ঢুকে যাওয়ার পর থেকেই অভিভাবক কর্ণারে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন অভিভাবকরা। কেন এই উদ্বিগ্নতা জানতে চাইলে তারা বলেন, ‘সন্তানরা ঠিকমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকলেও অস্থিরতা লাগে। এছাড়া ছেলেমেয়েরা পাবলিক পরীক্ষায় অংশ নিলে টেনশন কাজ করে।’
সরেজমিনে দেখা গেছে, ভেতরে পরীক্ষা চলতে থাকলেও কেন্দ্রের বাইরে যেন ভিন্ন এক পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের কারও হাতে তসবিহ, কেউবা হাত তুলে করছেন দোয়া, কেউ কেউ মানসিক চাপ কমাতে করছেন পায়চারি। বাবা, মা ও স্বামীসহ সব অভিভাবকরাই যেন একরকম উৎকণ্ঠা নিয়ে এভাবে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় রয়েছেন।
কেন্দ্রের বাহিরে অপেক্ষারত অভিভাবক আসমা বেগম বলেন,' আমার মেয়ে অসুস্থতা নিয়ে পরিক্ষা করছে। আমরা নওগাঁ থেকে এসেছি। এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। চিন্তায় আছি পরীক্ষা কেমন হয়। সকলের কাছে দোয়া চাই।
রবিউল নামের এক অভিভাবক জানান, আমার বোন পরীক্ষা দিতেছে। পরিবেশ তো স্বাভাবিক আছে। কিন্তু এখন ভেতরে কেমন পরীক্ষা দিতেছে সেটা তো জানি না। আমার তো টেনশন হচ্ছে, দোয়া করি পরীক্ষা যেন ভালোই হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho