
ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার তার গ্ল্যামার নিয়ে বলিউডে বেশ প্রশংসায় হয়। তাকে নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে সারা নাকি বলিউডে পা রাখতে চলেছেন। এবার বলিউডে অভিষেকের গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন শচীনকন্যা।
সারা জানিয়ে দিয়েছেন, তিনি ছবিতে অভিনয় করবেন না। এই নিয়ে তার মনে কোনও দ্বিধাদ্বন্দ্বও নেই। সারার কথায়, ‘আমি অন্তর্মুখী ক্যামেরা দেখলে ভয় পাই। যতই ছবির প্রস্তাব আসে আমি সব প্রত্যাখান করে দিই। কেননা আমি সত্যিই বিশ্বাস করি আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে আরও উৎকণ্ঠাই দেবে।’
সারার এমন উত্তরে অনেকেই অবাক হয়েছেন। কেননা সারাকে দেখে কখনও বোঝাই যায় না ক্যামেরার সামনে তার মনে কোনও ভীতি কাজ করে বলে। নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে তাকে দেখা যায়।
এবিষয়ে সারার ভাষ্য, ‘আমি ফ্যাশন, লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নিই যেটা আমার ঠিকঠাক বলে মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না।
সারা জানান, তার মূল আগ্রহ পড়াশোনার জগৎ ও মানবসেবামূলক কাজে। ফিল্মের সেটের থেকে এসবেই তার কৌতূহল। তবে তিনি যাই বলুন, নেটিজেনদের কিন্তু তাকে নিয়ে কৌতূহল রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho