
বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনয়ের পাশাপাশি মডেলিং, এমন কি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া, যে কোনো সেলিব্রিটির পেশার অংশ। তা দিয়ে মোটা টাকা আয় হয় তাদের।
এদিকে যার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজেনরা বেশ প্রশংসা করেন। ঐশ্বরিয়া রাইকেও একটা সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেলেও বর্তমানে খুব একটা বিশেষ অনুষ্ঠান না হলে সেখানে উপস্থিত থাকেন না।
তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা। ২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শোনা যায়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড়ো ভক্ত। তিনিই চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিজের এই ইচ্ছে পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। তবে এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho