প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৮:২৫ পি.এম
বকশীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি)-১ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে বিষটি নিশ্চিত করেছেন ডিবির ওসি নাজমুস সাকিব। গতকাল রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে ডিবি'র একটি চৌকষ টিম। গ্রেফতার আব্দুল আলী ওরফে আব্দুল গুরু বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে।
জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি)-১ ওসি নাজমুস সাকিব জানান, ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে আট টায় বাট্টাজোড় ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও (৫৫) এর বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho