
কয়েকদিন আগে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার রেশ কাটিয়ে উঠার আগেই ২২ বছর বয়সী কলম্বিয়ার এক নারী মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যা করা হলো। গত ১৫ মে মারিয়া হোসে এস্তুপিনানকে হত্যা করা হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার বিচার বিভাগের জাতীয় জেন্ডার কমিশনের সভাপতি ম্যাগদা ভিক্টোরিয়া আকোস্টা জানিয়েছেন, ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুকুটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারিয়া হোসেকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় অ্যাকোস্টা এক সংবাদ সম্মেলনে বলেন, ডেলিভারি ম্যানের ছদ্মবেশে সন্দেহভাজন ব্যক্তি মারিয়া হোসের বাড়িতে প্রবেশ করে। মারিয়া হোসে দরজা খোলার সময় তাকে গুলি করা হয়।
মারিয়া হোসে একজন তরুণী, উদ্যোগী ছিলেন। যার ভবিষ্যতে অনেক কিছুই করার ছিল। সে এ দেশের অনেক নারীর স্বপ্নের মতো ছিল, কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত করছে।
মডেল মারিয়া তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভ্রমণ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কনটেন্ট পোস্ট করতেন। এর মধ্যে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ভ্রমণ এবং পুলের ধারে বা জিমের বিভিন্ন পোস্ট রয়েছে তার।
এদিকে মারিয়া হোসের মৃত্যুকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয় এলাকায়। অনেকে ঘটনাটিকে মেক্সিকোর গত ১৩ মে ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ভ্যারেরিয়া মার্কেজের গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে তুলনা করছেন। তার মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই হত্যা করা হলো মারিয়া হোসেকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho