প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৯:২৪ পি.এম
যবিপ্রবিতে পর্দা উঠলো কনফারেন্স কার্নিভাল ২০২৫

যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ২৪ মে শুরু হয়েছে মাসব্যাপী কনফারেন্স কার্নিভাল ২০২৫। উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগ ও একটি অনুষদের অংশগ্রহণে ৩০ জুন পর্যন্ত চলবে এই আয়োজন। উদ্বোধনী দিনে ইইই বিভাগ আয়োজন করে “টেকফ্রন্টিয়ারস: টেকনোলজি ফর দ্যা ফিউচার” শীর্ষক সেমিনার। প্রধান বক্তা ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের প্রকৌশলী চন্দ্র শেখর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রযুক্তিবিদ্যা, নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্যারিয়ার গঠনের বিষয়ে আলোকপাত করেন।
সেমিনার শেষে অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন এবং প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) ডিজাইন বিষয়ক কর্মশালা। এতে প্রশিক্ষণ দেন ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তারা।
একই দিনে যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে “অল অ্যানিম্যালস ডিজার্ভ আ গুড লাইফ” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় আইএসএই অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়ার্কশপ ইন বাংলাদেশ ২০২৫। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং অ্যানিম্যাল সাইন্স বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
উপাচার্য তাঁর বক্তব্যে কনফারেন্স কার্নিভালকে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho