![]()
গ্রিন টি নিয়ে আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো—প্রতিদিন এক-দু কাপ খেলেই পেটের মেদ গলে যাবে। অনেকেই দিনের শুরু করেন এক কাপ গ্রিন টি দিয়ে, অনেকে আবার ভারী খাবারের পরেও এটি পান করেন মেদ ঝরানোর আশায়। কিন্তু আসলেই কি গ্রিন টি মেদ কমাতে সাহায্য করে?
বেথান স্পষ্ট ভাষায় জানান, এমন কোনো খাবার বা পানীয় নেই, যা একা মেদ ঝরাতে পারে। যদি কোনো খাবারকে তা করতে হয়, তাহলে সেটি ব্যায়ামের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে হবে শরীরে—যা বাস্তবে প্রায় অসম্ভব। তাহলে গ্রিন টির সঙ্গে ওজন কমানোর সম্পর্ক কী? এর পেছনে রয়েছে গ্রিন টি-তে থাকা ক্যাফেইন। ক্যাফেইন শরীরে ‘ফাইট অর ফ্লাইট’ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে অ্যাড্রেনালিন ও নরঅ্যাড্রেনালিন নিঃসরণ হয়। এতে কিছুটা ফ্যাট অক্সিডেশন বাড়তে পারে বটে। কিন্তু এই প্রভাব ক্ষণস্থায়ী এবং তুলনামূলকভাবে খুবই সামান্য। গবেষণাগুলোর ফলাফলও খুব জোরালো নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে এটাও ঠিক, গ্রিন টি উপকারী একটি পানীয়। এতে অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা পুষ্টিগুণ রয়েছে, যা দীর্ঘমেয়াদে হৃদ্যন্ত্র ভালো রাখা, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং মানসিক সতর্কতা বাড়াতে সাহায্য করতে পারে। তাই এটি খারাপ নয়, তবে কেবল ওজন কমানোর উদ্দেশ্যে এর ওপর নির্ভর করাটা ভুল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho