প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৮:২৮ এ.এম
জনপ্রিয় খল অভিনেতা সাংকো আর নেই

মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা সাংকো পাঞ্জা (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর আনুমানিক ২টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন অভিনেতা সাংকো পাঞ্জা। কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন তিনি। এরপর থেকে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি পাঞ্জার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
সংবাদমাধ্যমকে পরিবার জানায়, অভিনেতার মরদেহ নারায়ণগঞ্জের রুপগঞ্জে নিজ বাড়িতে নেয়া হবে। সেখানেই দাফন শেষে চিরনিদ্রায় শায়িত হবেন খল অভিনেতা সাংকো পাঞ্জা।
সাংকো পাঞ্জার আসল নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন মাহবুবুল। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৭ সালে সিনেমা জগতে অভিষেক হয় তার।
৩১ বছর বয়সে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। মাহবুবুল থেকে পরিচিত হয়ে ওঠেন সাংকো পাঞ্জা নামে। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন পাঞ্জা। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কুংফু নায়ক’, ‘তোর মাঝেই আমার প্রেম’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘মনের জ্বালা’, ‘প্রেম কয়েদী’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’, ‘পাসওয়ার্ড’, ‘ভাগ্য’ ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho