প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৫, ৯:৩৪ পি.এম
কেরানীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
ঢাকার কেরানীগঞ্জে জুলাই বিপ্লবের ছাত্র হত্যা মামলার আসামী মজিবর রহমানের বিরুদ্ধে এবার সাংবাদিকদের উপরে হামলা করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মজিবর জুলাই বিপ্লবে নিহত ছাত্র জিহাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী।
রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা সড়কে সংবাদ সংগ্রহের কাজে গেলে সন্ত্রাসী মজিবর আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাকিব হোসেন, এনটিভির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বার্তাকণ্ঠের ঢাকা ব্যুরো চিফ দেলোয়ার হোসেন, প্রতিদিনের সংবাদের কেরানীগঞ্জ প্রতিনিধি লিটন খান ও আজকের পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন ইমনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার সাথে ছিলো সন্ত্রাসী শেখ শামীম উদ্দিন ও আব্দুল গনি। এ ঘটনায় আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাকিব হোসেন ও এনটিভির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী সাংবাদিক এনটিভির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের জন্য কেরানীগঞ্জ উপজেলাস্থ কোনাখোলা বিএনপি অফিসের সামনে গেলে সন্ত্রাসী মজিবর, শেখ শামিম উদ্দিন ও আঃ গনিসহ ১০/১২ জন মিলে আমার উপর আতর্কিত হামলা চালায়। এ সময় মজিবর আমাকে গলা টিপে ধরে আমার আইডি কার্ডটি ছিড়ে ফেলে তখন শেখ শামিম আমার কলার চিপে ধরে আমার চশমাটি ছিনিয়ে নিয়ে ভেংগে ফেলে। এ ছাড়া আঃ গনি আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে কিল, ঘুষি দেয়। এ সময় আমার সহকর্মী আজকের পত্রিকার মোঃ নাজিম উদ্দিন ইমন ও প্রতিদিনের সংবাদের লিটন খান এগিয়ে আসলে শেখ শামিম উদ্দিন সাংবাদিজ ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর প্রতিদিনের সংবাদের লিটন খানকে এলোপাথারী কিল, ঘুষি মারে। এতে তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। এছাড়া আমার পেশাগত কাজে ব্যবহৃত ভিডিও ক্যামেরাটিও তারা লুট করে নিয়ে যায়।
প্রতিদিনের সংবাদের লিটন খান বলেন, আমি দেখলাম আমার সামনে থেকে সিনিয়র সাংবাদিক দেলোয়ার ভাইকে তারা টেনে হিছড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে আমি তাকে রক্ষা করতে গেলে আঃ গনির নেতৃত্বে শেখ শামিম আমাকে কিলঘুষি মারে।
এ বিষয় কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী ও আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের কেরানীগঞ্জ প্রতিনিধি হাজী মোস্তফা কামাল বলেন, সাংবাদিকদের ওপর প্রকাশ্য দিবালোক হামলা ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচী দেয়া হবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আলআমিন বলেন, এঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho