প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ৮:০৮ পি.এম
লাউয়াছড়ায় ডাকাতির ঘটনায় আটক ৩

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ডাকাতি সংঘটিত ঘটনায় জড়িত ডাকাত চক্রকে শনাক্ত এবং আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতির ঘটনায় লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।
গত ৩১শে মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে। পরবর্তীতে ১লা জুন এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শ্রীমঙ্গল সার্কেলের এএসপি, কমলগঞ্জ থানার ওসি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাস'সহ একটি দল ডাকাতির ঘটনার পর থেকে কাজ শুরু করে।
ভিকটিমদের দেওয়া তথ্য, আমাদের সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩রা জুন ভোরে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাই দেশী গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত জাহান আহমেদ রাজুকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৩১মে রাতে লুটকৃত একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন সকালে কমলগঞ্জের বনগাঁও এলাকা থেকে জড়িত ডাকাত দলের আরেক সদস্য মহরম আলী'কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেও একটি মোবাইল উদ্ধার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩রা জুন রাতে ডাকাত বহনকারী এবং দলের অন্যতম সদস্য সিএনজি চালক সালাম মিয়া'কে শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
এছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানে অভিযান পরিচালনার সময় একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় লুট করা আরও ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
সিডিআর পর্যালোচনায় গ্রেপ্তারকৃত আসামি জাহান আহমেদ রাজু এবং মহরম আলীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য পাওয়া গিয়েছে।
এই চক্রের আরও কিছু সদস্যকে শনাক্ত করা হয়েছে। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে স্থানীয় লোকজনের সহায়তায় এরা বিভিন্ন এলাকায় ডাকাতি করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho