
নারায়ণগঞ্জ শহরের কালিবাজার চারারগোপ এলাকায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১১ জুন) রাতে চারারগোপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বন্দরের বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু। অভিযানে জব্দ করা হয় রামদা, বগি, চাইনিজ কুড়াল, ছুরি সহ হেরোইন, ইয়াবা, মোবাইল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সাদ্দাম মল্লিক জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে মাদক, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল সহ ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র-আরটিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho