প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ৮:৩৬ পি.এম
বড়লেখা সীমান্তে ফের ১৩ জনকে পুশইন করল বিএসএফ

তিমির বনিক, মৌলভীবাজারে প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৩ জুন) সকালে তাদের পুশইন করা হয়।
যাদের পুশইন করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ৪জন পুরুষ ৩জন মহিলা ও ৬জন শিশু। আটককৃতদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের হাতে এই মুহূর্তে কোন কাগজ না থাকায় যাচাইয়ের জন্য একটু সময় লাগছে বলে জানিয়েছে বিজিবি।
এ নিয়ে মৌলভীবাজারে পুশইনের ঘটনায় ৩৫২জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৬৪ জনকে পুশইন করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য যাচাইয়ের কাজ শেষ করে তাদের থানায় প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho