প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ১:৪৭ পি.এম
মৃত্যুর আগে কারিশমার সাবেক স্বামীর রহস্যময় পোস্ট

মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। গত বৃহস্পতিবার (১২ জুন) মারা যান সঞ্জয়। মৃত্যুর আগে তিনি ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।
সঞ্জয় কাপুরের মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শোনা যাচ্ছে, মৃত্যুর সময় সঞ্জয়ের গালে নাকি একটি মৌমাছিও ঢুকে যায়; সেটি বের করার সময় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়।
এমন সময়ে নানা প্রশ্নের জন্ম দেয় মৃত্যুর তিন দিন আগের সঞ্জয়ের একটি পোস্ট। সেই পোস্টে সঞ্জয় লিখেছিলেন, ‘এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হতে পারত, এসব ‘যদি’র বিষয় দার্শনিকদের ভাবতে দিয়ে বরং নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন কাজটা করছেন না?’
আর ঠিক এই পোস্ট নিয়ে রহস্য ঘনিয়েছে। নেটিজেনদের মধ্যে প্রশ্ন, তাহলে কি মৃত্যুর আগে কিছু টের পেয়েছিলেন সঞ্জয় কাপুর?
কারিশমার প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যুতে হতবাক নেটিজেনরা। শোক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতেও। সঞ্জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারিশমার সঙ্গে দেখা করেছেন তার বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার স্বামী সাইফ আলি খান।
শিল্পপতি সঞ্জয় কাপুর প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে বিয়ে করেন। দাম্পত্য সুখ না থাকায় ২০০৩ সালে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৪ সালে তাদের বিয়ে ভেঙে যায়। সঞ্জয় ও কারিশমার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবের প্রেমে পড়েন তিনি। ২০১৭ সালে ভালোবেসে প্রিয়ার সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর। সূত্র-সময় টিভি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho