প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৫, ৪:০৯ পি.এম
বকশীগঞ্জে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগারের হল রুমে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কংগ্রেস আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। ‘
কৃষিবিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ ড. সালমা লাইজু।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তর জামালপুর উপপরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আনিশা আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আসমা-উল- হুসনা, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবদুল জলিল। এ কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ অনেকেই অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে।
পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রশিক্ষণ, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম জানান, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।
ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্টনার প্রকল্পের দল গঠন করে সমবায় বিভাগের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho