
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে কেন্দুয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে ২০২৪-২৫ অর্থবছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় দিনব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রশিক্ষণ প্রদান করেন- নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-সহকারী পরিচালক (শস্য) মো. আব্দুল আউয়াল, কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন দিলদার ও মো. হানিফুজ্জামান।
কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, “কৃষক হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। তাদের আধুনিক চাষাবাদের জ্ঞান থাকলে উৎপাদন বাড়বে, কৃষি হবে আরও লাভজনক।”
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, জমিতে সুষম সার প্রয়োগ, কীটনাশকের নিরাপদ ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয়সহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho