
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফপুর (সম্পদূর্গাপাড়া) গ্রামে জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ জুন) দুপুরের দিকে সরেজমিনে গেলে জানা যায়, একই গ্রামের সানাউল্লাহ গং ও আব্দুল লতিব গংদের মধ্যে আজ সকালের দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে লতিব গংদের লোকজন সানাউল্লাহর বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সানাউল্লাহর মা সাহেদা বলেন- প্রতিপক্ষের আব্দুল লতিব, মনির, মতি মিয়া, আরিফ সহ বেশ কয়েকজন আমাদের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে গেছে। তিনি আরও বলেন- প্রতিপক্ষের হামলায় তাঁর ছেলে সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
অপরপক্ষেের আব্দুল লতিবের ছেলে মনির মিয়া বলেন, সানাউল্লাহ গংদের হামলায় আমার বাবা সহ কয়েকজন আহত হয়। আর তাঁদের বাড়িতে হামলা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগের বিষয়ট সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আজিজুল হক ও শহিদুল্লাহ বলেন- সানাউল্লাহ ও আব্দুল লতিব গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল, এরিমধ্য আমরা গ্রামবাসী দেনদরবার করেও সমাধানে পৌঁছতে পারিনি। পরে তারা জমিটির প্রকৃত মালিক সনাক্তের জন্য আদালতের দারস্থ হন। কিন্তু আজ সকালে উভয় পক্ষ অবার ওই জমির বিষয়টি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। কোন পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ করে নি, অভিযোগ পেলে আইগত ব্যবস্তা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho