প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৯:৩৬ পি.এম
অ্যাকাউন্টিং ছাড়া কিছুই কল্পনা করা যায় না: যবিপ্রবি উপাচার্য

যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের আয়োজনে “অ্যাকাউন্টিং রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে সেমিনার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এর আগে সকাল সাড়ে ৯টায় স্যার জগদীস চন্দ্র বসু একাডেমিক ভবনে পোস্টার প্রেজেন্টেশনেরও উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “অ্যাকাউন্টিং ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। সেমিনার ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ে, যা দেশ ও জাতিকে এগিয়ে নিতে সাহায্য করে।”
সেমিনারে বক্তা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মোস্তাক আহমেদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. সাকাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সভাপতিত্ব করেন এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী তৌফিক ইকবাল ও ফাতেমা জান্নাত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho