প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৫, ৪:৩৬ পি.এম
কেন্দুয়ায় বাড়ির সামনে থেকে ৩ গরু নিখোঁজ

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী ছয়আনী গ্রামের মো. তারা মিয়ার ষাঁড় বাছুর সহ একটি গাভী ও একটি বকনা বাছুর নিখোঁজ হয়েছে বলে জানা যায়।
ঘটনাটি রবিবার (২২ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী ছয়আনী গ্রামের তারা মিয়ার বাড়ির সামনের হাওরে ঘটে।
তারা মিয়ার স্ত্রী জানান- গত কয়েকমাস আগে লালন-পালনের জন্য লাল রঙের একটি ষাঁড় বাছুর সহ সাদা-কালো রঙের একটি গাভী এবং লাল রঙের একটি বকনা বাছুর আমার স্বামী দেড় লাখ টাকা দিয়ে ক্রয় করেন। প্রতিদিনের মতো আজ সকালে গরুগুলো আমার স্বামী আমাদের বাড়ির সামনের হাওরে ঘাস খাওয়ার জন্য ছেড়ে আসেন। কিছুক্ষণ পরে আমার স্বামী বাড়ির সামনে গিয়ে দেখেন তিনটি গরুর মধ্যে একটি গরুও নেই। পরবর্তীতে আমাদের পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন গ্রামে গরুগুলো খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু দিন প্রায় শেষের পথে এখনো আমাদের গরুগুলোর কোন হদিস পাওয়া যায় নি। আমরা খুবই দুশ্চিন্তায় আছি আদৌ গরুগুলো পাব কি-না? আমরা খুবই অস্বচ্ছল, আমাদের চাষাবাদের জমিজমা বলতে কিছুই নেই, এই গরুগুলোই আমাদের একমাত্র সম্বল। সকলের সহযোগিতায় আমরা যেন আমাদের গরুগুলো পাই, আমাদের মোবাইল নম্বর- ০১৭২৫৪২৪৯১৬ ও ০১৭১২৪৯৪৪২৫ কোন সহৃদয়বান ব্যক্তি যদি গরুগুলোর সন্ধান পান তাহলে উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho