
রুকন উদ্দিন, (কেন্দুয়া) নেত্রকোনা:
কেন্দুয়া নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কে রবিবার (২২ জুন) দুপুরের দিকে সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম নামের (৫৫) এক মহিলা নিহত হয়েছে।
নিহত রাহেলা বেগম নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, নিহত রাহেলা বেগম তার মেয়েকে নিয়ে সিএনজি যোগে নেত্রকোণা থেকে কেন্দুয়ায় রওনা দিয়েছিলেন। কেন্দুয়া আসার পথে সিংহেরগাঁও ক্লাবঘর মোড়ের কাছাকাছি তাদের বহনকারী সিএনজিটিকে অন্য একটি সিএনজি তাদের সিএনজিকে ওভারটেক করার সময় ওই সিএনজিটির সাথে তাদের সিএনজিটি ধাক্কা লেগে উল্টে যায়।
সিএনজিটি উল্টে যাওয়ার পর নিহত রাহেলা বেগম সহ অন্য এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের আদমপুর হাসপাতালে নিয়ে আাসলে কর্তব্যরত চিকিৎসক রাহেলা বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, নিহত রাহেলা বেগম তার মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্য কেন্দুয়া যাচ্ছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল বাসযোগে নারায়নগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাওয়ার কথা ছিল।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho