
কেন্দুয়া (নেত্রকোণা) সংবাদদাতা:
গতকাল রবিবার (২২ জুন) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে সোমবার (২৩ জুন) বিকালে কেন্দুয়া পৌর সদরে এক প্রতিবাদ মিছিল করেছে কেন্দুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিবাদ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে শুরু করে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ বক্তব্য দেন নেতা-কর্মীরা।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু, কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শান্তি প্রমূখ।
প্রতিবাদ মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho