
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে।
সোমবার (২৩ জুন) বিকেলে গণফোরামারের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। দলের কেউ এর সঙ্গে যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে। ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসে জনগণের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে।
তিনি আরও বলেন, দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় নির্বাচন আয়োজনের সব সংশয় দূর হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho