প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ১১:২৬ এ.এম
নিজ ঘরের ওয়ারড্রবের ভিতর থেকে যৌনকর্মীর মরদেহ উদ্ধার

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে তানিয়া ওরফে বুলু (২৬) নামে এক যৌনকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিজ ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তানিয়া যৌনপল্লীর সরোয়ার মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি বরিশালের রায়পুরা গ্রামে।
যৌনপল্লীর কয়েকজন যৌনকর্মী বলেন, তানিয়ার সঙ্গে আমাদের সকাল ৭টার দিকে কথা হয়েছে। পরে তার ঘরের দরজা খোলা থাকলেও তাকে আমরা সারাদিন দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এরপর তার বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসেও তানিয়াকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তার ঘরের ওয়ারড্রবের তালা ভেঙে ওয়ারড্রবের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ওই যৌনকর্মীর গলায় মোবাইলের চার্জারের তার পেঁচিয়ে তাকে হত্যার পর মরদেহটি ঘরের ওয়ারড্রবের মধ্যে লুকিয়ে রাখা হয়। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho