প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ৮:১৫ এ.এম
ঝিকরগাছায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু, মা হাসপাতালে

যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মাঠপাড়া গ্রামে সর্পদংশনে সুমাইয়া খাতুন (১১) নামে এক শিশু মারা গেছে। একই ঘটনায় তার মা খাদিজা খাতুন (৩২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৫ জুন) গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকাকালে কাঁলাচে প্রজাতির একটি বিষধর সাপ ঘরে ঢুকে প্রথমে সুমাইয়াকে এবং পরে তার মাকে দংশন করে। ঘরের ভেতর মেঝেতে ঘুমিয়ে ছিলেন মা-মেয়ে। পাশেই খাটে ঘুমাচ্ছিলেন সুমাইয়ার বাবা ইমদাদুল হক ও ছোট ভাই।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মা-মেয়েকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুমাইয়া মারা যায়। আহত মা খাদিজা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন বলে জানিয়েছেন তার নানি ফুলমতি বেগম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho