হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের 'ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম' এর সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২৯ জুন ) সকাল ১০টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রোকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি ড. ফারুকুজ্জামান খান।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হক বলেন, ‘যারা কঠোর পরিশ্রম করে আজকের এ সনদ অর্জন করেছে, তাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অর্জিত এ জ্ঞান শিক্ষাজীবনে এবং কর্মজীবনে বিশেষ অবদান রাখবে।’
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহ বলেন,‘ স্মার্টনেস বলতে আমরা সেটাকেই বুঝি যে যুগ যেটা ডিমান্ড করে সেটা নিজের মধ্যে আয়ত্ত করা। জীবনে শুধু জ্ঞান যথেষ্ট নয়, সাথে দক্ষতাও প্রয়োজন। জীবনের লক্ষ্যে পৌছাতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।'
এসময় তিনি আরও বলেন, ‘আমি যেকোনো মোটিভেশনাল আলোচনাতে স্কিল ডেভেলপমেন্ট এর উপর বেশি গুরুত্ব আরোপ করি। আমি ভিসি না হলে এই স্কিল ডেভেলপমেন্টের উপর এতো বেশি গুরুত্ব দিতাম না। কারন আমি এই প্রশাসনিক পদে থাকার কারনে আমার অনেকের সাথে কাজ করতে হয় যেখানে আমি স্কিল এর প্রয়োজনীয়তা অনুভব করি। আমরা কোনো কিছু জানতে চাইলে প্রথমে ইনফরমেশন দরকার হয়। ইনফরমেশন টা পেয়ে গেলে সেটা জ্ঞানে পরিনত হয়। আর এই জ্ঞানটাকে বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন সেটাই হলো দক্ষতা। স্কিলে আমরা যতো বেশি ক্যাপাসিটি অর্জন করব ততো আমাদের জন্য উপকার।'
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho