
স্টাফ রিপোর্টার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবারও দ্বিতীয় দিনের মতো বেনাপোল কাস্টমস হাউসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। এ কর্মসূচির কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম। এতে চরম ভোগান্তির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
রবিবার (২৯ জুন) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নও রয়েছে পুরোপুরি বন্ধ। এমনকি পূর্বে শুল্কায়ন করা চালানগুলোর খালাসেও জটিলতা তৈরি হয়েছে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, কাস্টমস কর্মকর্তারা কমপ্লিট শাটডাউন পালন করায় বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সময় মতো পণ্য খালাস নিতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, তারা দাবি আদায়ের জন্য কমপ্লিট শাটডাউন পালন করেছন।এ কারণে বেনাপোল কাস্টমসে কোনও ধরনের কাজ হচ্ছে না। তাদের দাবি যত দিন না মানা হবে তত দিন কর্মসূচি চলবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho