হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাহিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম মনোনীত হয়েছেন।
সোমবার (৩০ জুন) সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান, মাসুদ রানা ও নাজমিন সুলতানা জুঁই। যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুনির ও হুমায়রা তাবাসসুম।
সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেমা আক্তার, অর্থ সম্পাদক তানজিম ইসলাম নোমান, উপ-অর্থ সম্পাদক নুদরাত নাওয়ার প্রাপ্তি, দপ্তর সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপ-দপ্তর সম্পাদক রায়হান
ও আল আমিন হাসান রাব্বি। প্রচার সম্পাদক আব্দুল্লাহ বিন হাবিব, উপ-প্রচার সম্পাদক সাকিব হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিলা জাহান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক ইসলাম, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাতুন নাইম প্রমি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান হোসেন আপন, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোখসানা রফিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম।
নবনিযুক্ত সভাপতি মাহিউল ইসলাম বলেন, “লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং ভ্রাতৃত্বমূলক সংগঠন। তিনশত কিলোমিটার দূরের জেলা থেকে এসে আমরা যেন এখানে একে অপরের পাশে দাঁড়াতে পারি, পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে ১৭৫ একরের এই ক্যাম্পাসে একটি পরিবার হয়ে উঠি—এই চেতনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। সকলের পারস্পরিক সহযোগিতা একান্ত কাম্য।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho