স্টাফ রিপোর্টার
বেনাপোলে বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে বেনাপোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুল আলম ও সঞ্চালন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম।
এসময় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, মফিকুল হাসান তৃপ্তি, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক- মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক-১ আশরাফুল আলম বাবু।
কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগরসহ বেনাপোল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আগামী সংসদ নির্বাচন অতি সন্নিকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনতে হলে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho