প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:৫৫ পি.এম
বিজিবির অভিযানে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
বুধবার (০২ জুলাই ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, কালিয়ানী, হিজলদী, ভোমরা, কুশখালি ও তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ষোল লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকাডাঙ্গা বিওপি’র পৃথক তিনটি আভিযানে কেড়াগাছি ও গেড়াখালী হতে ৪ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি আভিযানে রাজপুর ভাদিয়ালী হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও ঘোনা বিওপির আভিযানে কাথান্ডা বাজার হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
অন্যদিকে কালিয়ানী বিওপির আভিযানে কালিয়ানী মোড় হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপি’র আভিযানে বড়ালী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির আভিযানে লক্ষীদাড়ি হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
কুশখালি বিওপির আভিযানে কুশখালি মাঠ হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, তলুইগাছা বিওপির আভিযানে কেড়াগাছি হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ১৬ লাখ ৩৫ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho