প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৮:৩২ এ.এম
মৌলভীবাজারে চা শ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার। শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে এক চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘুম থেকে উঠে প্রথমে তাঁদের শিশুপুত্র লিটন বুনারজি (৮) লাশ দুটি দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম ভাঙার পর লিটন তার মা সারি বুনারজিকে (৩৮) ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে, সামনের রাস্তায় পড়ে আছেন বাবা দিলীপ বুনারজি (৪৭)। এরপর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা গিয়ে নিশ্চিত হন, দু'জনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ের বাবা–মা। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।
স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। তাঁদের মধ্যে কোনো বিরোধও লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, "তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে বিষপানের দুর্গন্ধ ও ছিল। বিস্তারিত জানতে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সত্যতা নিশ্চিত করা যাবে।"
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho