প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১:৪১ পি.এম
যশোরে বন্ধকী জমি ছাড়তে অস্বীকৃতি, থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় পাঁচ বছর মেয়াদে বন্ধক রাখা ১০৪ শতক জমি মেয়াদ শেষে ফেরত না দিয়ে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে জমির মালিকপক্ষ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মোখলেসুর রহমান। তিনি জানান,তার পিতা মোঃ মিজানুর রহমান ২০২০ সালের ২৬ জুন রূপদিয়া বাজার সংলগ্ন তাদের ১০৪ শতক জমি ৫ বছরের জন্য মোঃ সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বন্ধক দেন। এ বিষয়ে ৫০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিও সম্পাদিত হয়।
মোকলেছুর রহমান অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে বাজারমূল্য অনুযায়ী লিজের টাকা দেওয়ার কথা থাকলেও সিরাজুল ইসলাম দুই সিজনের ৯০ হাজার টাকা এবং পরবর্তী ৫ বছরে ১ লাখ ৭০ হাজার টাকা, সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেননি।
তিনি আরও জানান, জমির বন্ধকী মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে চুক্তির প্রস্তাব দেওয়া হলেও সিরাজুল ইসলাম কোনো সাড়া দেননি। ফলে গত ২৭ জুন জমি পরিমাপ করে এবং ২ জুলাই জমির সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু ৬ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা সীমানা পিলার ও নেট ভেঙে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। এ সময় তারা হুমকি দেন যে, জমি ছাড়বেন না এবং কেউ জমিতে গেলে মারপিটের শিকার হতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে তারা যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমানের পিতা মিজানুর রহমান,ও অন্যান আত্মীয় স্বজনদের মধ্যে শরিফুল ইসলাম, অনিক ইসলাম, জাহিদ হোসেন ও মহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho