প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৪:৫৬ পি.এম
যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে, তবু সন্তুষ্টি শিক্ষাবোর্ড চেয়ারম্যান

যশোর প্রতিনিধি
এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।
গত বছর ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার তা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষা বোর্ড। তবে বোর্ড কর্তৃপক্ষ এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।
গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। সেবার ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সেই হিসেবে, এবছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে পাঁচ হাজার ৩৪১। বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে যশোর জেলা।
বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।
প্রকাশিত ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘‘এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের 'আইওয়াশ' এবার নেই। যারা পাস করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় তা অর্জন করেছে।”
ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বলে জানান বোর্ড চেয়ারম্যান।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে, দুটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho