
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের আক্কাছ আলীর ছেলে ও গন্ডা ইউনিয়ন যুবদল নেতা নিখোঁজ রফিকুল ইসলাম শামীমের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে তার গ্রামের বাড়িতে গেলেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
শুক্রবার (১১ জুলাই) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিখোঁজ যুবদল নেতার বাড়িতে যান তিনি।
বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীম দলের রাজনৈতিক অঙ্গনের এক নিবেদিত কর্মী। শামীম এর নিখোঁজের ঘটনায় আমাদের দলের সকল নেতাকর্মী খুবই উদ্বিগ্ন। সে চলতি মাসের ৩ জুলাই নিখোঁজ হয়েছে এরমধ্যে ৯ দিন পার হয়ে গেলেও পুলিশ প্রশাসন এখনো কিছুই করতে পারেননি। আমরা দলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের আশ্বাসে অনেক ধৈর্য ধারণ করেছি। আগামী ৩ দিনের মধ্য যদি নিখোঁজ শামীম এর সন্ধান বা খোঁজ দিতে পুলিশ ব্যার্থ হয় তাহলে সকল শ্রেণি-পেশার লোকজনদের সাথে নিয়ে লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
ড. রফিকুল ইসলাম হিলালী পুলিশ প্রশাসনের প্রতি হুশিয়ারী দিয়ে আরও বলেন- এখন কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় নেই। এখন ড. মোহাম্মদ ইউনূস সরকার দেশ পরিচালনা করছেন তিনি খুব ভাল মানুষ। তাঁর সরকারের আমলে আমার দলের একজন কর্মী নিখোঁজ হয়েছে এতোদিন পার হয়ে গেছে এটা মেনে নেয়া যায় না তার মানে পুলিশ প্রশাসন ব্যার্থ।
এসময় কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন তমজিদ, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সুমন, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রনি, উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যুবদল নেতা শামীম চলতি মাসের ৩ জুলাই স্থানীয় মডেল বাজারে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে আজ পর্যন্ত ফেরেনি। তবে তার ব্যবহৃত বাইকটি নিখোঁজের ক'দিন পর গন্ডা ইউনিয়নের গৈছাসিয়া গ্রামের ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho