
ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম বেগম খালেদা জিয়া। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপারসন।
শুক্রবার (১১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভিনের আরোগ্য কামনা করেছেন বলেও জানিয়েছেন তিনি।
শায়রুল কবির জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পাঠিয়ে চিকিৎসাধীন বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার খবর নেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া এমন একজন গুণী শিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho