প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ২:৩৮ পি.এম
ঝিকরগাছায় সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছায় ২০২৫/২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণের লক্ষ্যে এক সচেতনতামূলক প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিকরগাছা উপজেলা পরিষদ কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মো. হুসাইন শওকত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার ও দায়িত্ব। এটি শুধু সরকারের পরিসংখ্যান বা ডাটাবেইসের জন্য নয়, বরং নাগরিকের পরিচিতি, শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তি ও উত্তরাধিকারসহ নানাবিধ আইনি ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ভুপালী সরকার।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন না করলে সরকারি সেবা প্রাপ্তিতে জটিলতা দেখা দিতে পারে। এজন্য সকলকে সচেতন হতে হবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা জোরদারকরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho