প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১০:৫৫ এ.এম
যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ায় পূর্ব শত্রুতার জেরে আশরাফুল ইসলাম বিপুল (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৫ মিনিটে তিনি মারা যান।
নিহত বিপুল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি যশোর শহরের শেখহাটি জামরুলতলায় জনৈক সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বিপুল ষষ্ঠিতলা পাড়ায় মোশতাকের বাড়ির পাশে গেলে একই এলাকার বাপ্পি (২৮) ও রনি (২৭) নামের দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও ৩/৪ জন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, নিহতের শরীরে অন্তত ১৫টির বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তার বাম হাতে ৪/৫টি, বুক, পিঠ, দুই পায়ে এবং গলার পাশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের একাধিক স্বজন জানান, বিপুল ও বাপ্পির মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন এ ঘটনার পর আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho