
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার সুখ পুকুরিয়া গ্রামের বাগপাড়ার শ্রী বশিবাগের কন্যা বিপদী রানী ওরফে সুন্দরী (৬০), নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন।
সোমবার ভোরবেলা ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। এসময় প্রথমে তাকে ওঁঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করা হয় ।
পরে অবস্থার অবনতি হলে চৌগাছা উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। যশোর যাওয়ার পথে রোগী মৃত্যুবরণ করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho