প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৯:০৫ পি.এম
রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সহ অন্যান্যদের কর্তব্য অবহেলায় শাজাহান মৃধা (৫০) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় রোগীর স্বজনরা হাসপাতালে এসে উত্তেজিত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শাজাহান মৃধা রাজবাড়ী পৌর সভার ভবানীপুরের কেসমত মৃধার ছেলে। এর আগে সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আসেন ওই রোগী।
নিহতের স্বজনদের অভিযোগ, জরুরী বিভাগের চিকিৎসক ও অন্যান্যদের দায়িত্ব অবহেলার কারণেই এই রোগীর মৃত্যু হয়েছে। সামান্য বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগ আসার পর অক্সিজেন দিয়ে কিছুক্ষণ পর খুলে অক্সিজেন ছারাই ওয়ার্ডে পাঠানো হয় এবং অক্সিজেন ছারা তাকে ১৫ থেকে ২০ মিনিট রাখা হয়। এ সময় বার বার অক্সিজেন দিতে বললেও দায়িত্বরত কেউ অক্সিজেন দেন নাই। মূলত অক্সিজেন না দেওয়া ও দ্বায়িত্ব অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্ব চিকিৎসক সিফাত মাহমুদ বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি রোগীটি হার্ডএ্যাটাক করে মারা গেছে। তার শ্বাষকষ্টের সমস্যা ছিলো। ওই সময়ে আমি ছিলাম না, তখন জরুরি বিভাগের দ্বায়িত্বে ছিলেন ডাঃ নুরুল ইসলাম আজম। তবে রোগী যত সময় জরুরি বিভাগে ছিলো ততক্ষণ অক্সিজেন দেয়া ছিলো। ট্রলিতে করে যখন ওয়ার্ডে নেওয়া হয়েছে, তখন অক্সিজেন দেয়া ছিলো না। তবে ওয়ার্ডে নেবার পর আবার অক্সিজেন দেয়া হয়েছিলো।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সকালে বুকে ব্যথা নিয়ে একটি রোগী জরুরি বিভাগের আসার পর যথাযথ চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠায় দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। পরে তিনি মারা যান। তবে এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বসা হয়েছিল এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ব্যক্তির চিকিৎসায় যদি কোন অবহেলা বা ত্রুটি থেকে থাকে এবং তদন্তে সেটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho