
শিক্ষার মান উন্নয়নে বেনাপোলে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে সূধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অন্যন্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হবি’ সকলের উদ্দেশ্যে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান খুব অল্প সময়ের মধ্যে শার্শার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ও সংস্কারের জন্য উপজেলা প্রশাসন থেকে প্রস্তাব পাঠায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। এরমধ্যে এই বছরের জন্য ২ কোটি ২৯ লক্ষ টাকার বরাদ্দ এসেছে যা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের টেন্ডারের মাধ্যমে কাজ হবে। উক্ত বরাদ্দের মধ্যে অন্যতম মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি নতুন ভবন তৈরি হবে।
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে মেইন সড়কের পাশে অবস্থিত জরাজীর্ণ ভবনটি আগামী ৩০ তারিখের মধ্যে নতুন একাডেমিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভাংগে ভাঙাদ্রব্য স্থানীয়ভাবে নিলামের মাধ্যমে বিক্রি ও অপসারণের সিদ্ধান্ত হয়।
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আলোচনার প্রধান বিষয়বস্তু শিক্ষার মান উন্নয়ন, পুরাতন জরাজীর্ণ ভবন নিলাম, অপসারণ ও নতুন একাডেমিক ভবন নির্মাণ সম্পর্কে দায়িত্বপালনে একটি উপ-কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ-সেবক ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মোঃ আব্দুল, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি, প্রাক্তন প্রধান শিক্ষিকা মোছাঃ খাদিজা বেগম, বিএনপি নেতা শাহাবুদ্দিন, সাংবাদিক বকুল মাহবুব, কাজী শাহজাহান সবুজ, জামায়াতে ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম, শার্শা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ওসমান গনি, ইয়ানুর রহমান, শিক্ষক আব্দুর রহমান, ম্যানিজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম রিপন, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আক্তারুজ্জামান, শিক্ষক ইন্তাজুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho